ছট পূজা উপলক্ষে বাঘমুন্ডি ব্লক জাতীয় কংগ্রেসের ছাত্র পরিষদের সাফাই অভিযান পাথরডি স্বাস্থ্য কেন্দ্রে।

বাঘমুন্ডি:- জঙ্গল মহল পুরুলিয়া জেলার বাগমুন্ডি বিধান সভার বাঘমুন্ডি ব্লক জাতীয় কংগ্রেসের ছাত্র পরিষদের উদ্যোগে এবং ব্লক যুব কংগ্রেসের সহায়তায় পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পালিত হলো সাফাই অভিযান কর্মসূচি।

এদিন ছাত্র পরিষদের সদস্যরা স্বাস্থ্যকেন্দ্রের আনাচেকানাচের অপরিষ্কার স্থানগুলি ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করলেন। সাথে সাথে পাশাপাশি রোগীদের  রুমগুলোতে বিভিন্ন ধরণের সামগ্রিক দিয়ে ধোয়া মোছা করলেন।

এদিন ছাত্রপরিষদ থেকে প্রায় ৫০- ৬০জন সদস্য উপস্থিত থেকে এই কর্মসূচি সম্পন্ন হয়। 

জাতীয় কংগ্রেসের ছাত্রপরিষদের এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগী ও তাদের পরিবার সহ এলাকার সাধারণ মানুষজন।

সাফাই করতে এসে তাঁরা জানান,বহুদিন ধরে এই স্বাস্থ্যকেন্দ্রের চারিদিক আবর্জনার স্তুপে পরিণত হয়ে রয়েছে। এবং রোগিদের থাকার রুমগুলিরও অপরিষ্কারের জন্য দুর্গন্ধ ছড়াচ্ছে।তাই আজকে স্বাস্থ্য কেন্দ্র সাফাই করতে নেমে পড়েছে ছাত্র পরিষদের সদস্য সহ যুব কর্মীরা।

তাঁরা আরও জানান যে, জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর অনুপ্রেরণায় মানুষের সেবা করতে নেমে পড়েছে ছাত্রপরিষদ থেকে শুরু করে যুব কর্মীরা,আর আগামীদিনেও মানুষের পাশে থাকবে ছাত্রপরিষদ বলেও জানিয়েছেন।

উপস্থিত ছিলেন বাগমুন্ডি ব্লক ছাত্রপরিষদের সভাপতি বিষ্ণুপদ দে, বাঘমুন্ডি ব্লক কংগ্রেস সভাপতি হরেন্দ্রনাথ সিং বাবু, ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক পিনাকী গাঙ্গুলী, বাগমুন্ডি অঞ্চল যুব কংগ্রেস সভাপতি ঈশ্বর কুমার,সিন্দরী অঞ্চল যুব কংগ্রেস সভাপতি গণেশ পান্ডে,যুব কংগ্রেসের সদস্য শিবরাম কুমার সহ আরও ছাত্রপরিষদের সদস্য ও যুব কর্মীরা সহ ব্লক নেতৃত্ব গন।

Comments