হিন্দুধর্মের সংস্কারক ও মহাত্মা শ্রী চিন্ময়ের আজ প্রয়ান দিবস।

চিন্ময় কুমার ঘোষ (শ্রী চিন্ময় নামে বেশি পরিচিত, ২৭ আগস্ট, ১৯৩১ – ১১ অক্টোবর, ২০০৭), ছিলেন একজন মহাত্মা ও হিন্দুধর্মের সংস্কারক। ১৯৬৪ সালে তিনি নিউ ইয়র্ক সিটি চলে যান এবং সেখানে যোগ ধর্ম চর্চা শুরু করেন। চিন্ময় নিউ ইয়র্কের কুইন্স শহরে প্রথম মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেন এবং পরে ৬০টি দেশে তার অনুসারীর পরিমাণ দাড়ায় ৭,০০০। এছাড়া লেখক, শিল্পী, কবি ও সঙ্গীতজ্ঞ হিসেবে তিনি বিভিন্ন কনসার্ট ও মেডিটেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেন। তিনি দৌড়, সাঁতার ও ভার উত্তোলনের মত আথলেটিকের সাথেও জড়িত ছিলেন। তিনি ম্যারাথন ও অন্যান্য দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন এবং তিনি নিজেও দৌড়বিদ ছিলেন। পরবর্তীতে হাঁটুতে আঘাতপ্রাপ্ত হলে ভার উত্তোলনে মনোনিবেশ করেন।

Comments