দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে পশ্চিমবঙ্গ গরাই সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা কমিটি।

১৪ ই আগস্ট কুস্তাউর মোড় সংলগ্ন এলাকাতে পথ দুর্ঘটনাতে গুরুতর আহত কুস্তাউর নিবাসী শ্রী আনন্দ গরাই  এর  পরিবার থেকে আবেদন করা হয়েছিল পুরুলিয়া জেলা কমিটির সভাপতি মহাশয়ের কাছে সেই অনুযায়ী আজকে পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ গরাই(তেলি/কলু) সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা কমিটি।
এ দিন আনন্দ বাবুর বাড়িতে জেলা কমিটির বিভিন্ন ব্যাক্তির সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সংগঠন সম্পাদক শ্রী উজ্জ্বল গরাই।
আনন্দ বাবুর স্ত্রী ও বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে ওনাদের ইচ্ছানুসারে আহত ব্যাক্তির বিনামুল্যে উন্নত চিকিৎসার জন্য রাঁচিতে রাজেন্দ্র মেডিক্যাল এ দ্রুত বেডের ব্যাপারে কেন্দ্রীয় সম্পাদক রাজু বাবুর সঙ্গে কথা বলেন ও সদর্থক আশ্বাস দেন সংগঠন সম্পাদক শ্রী উজ্জ্বল গরাই মহাশয়।
জেলা কমিটির কোষাধক্ষ্য সৌম্যজিত গরাই বলেন চিকিৎসা ক্ষেত্রে বিশালঅঙ্কের  খরচের সম্মুখীন হয়ে  দৈনন্দিন জীবনে  অসুবিধাগ্রস্থ পরিবারটিকে পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে এদিন পঞ্চাশ কেজি চাল, কিছু পরিমাণ ডাল, আলু, সোয়াবিন, সরিষার তেল,নুন, সাবান ও সাবান গুঁড়ো তুলে দেওয়া হয়।
আগামীদিনেও সমাজের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
দুঃসময়ে সমাজের ব্যাক্তিদের সহযোগিতা পেয়ে পরিবারটি আনন্দিত হয়েছে ও সমিতিকে ধন্যবাদ জানিয়েছেন।
উপস্থিত ছিলেন জেলা কমিটির কো - অর্ডিনেটর দুর্গা গরাই, সদস্য শ্রী অনন্ত গরাই ও অপূর্ব গরাই।

Comments