সারা ভারত কৃষক সভার বাঘমুন্ডি থানা কমিটির পক্ষ থেকে বাঘমুন্ডি ব্লকে ডেপুটেশন।
বাঘমুন্ডি,পুরুলিয়া :- সারা ভারত কৃষক সভার বাঘমুন্ডি থানা কমিটির পক্ষ থেকে দশ দফা দাবি নিয়ে বাঘমুন্ডি ব্লকে ডেপুটেশন দিলো। এদিন ডেপুটেশন দিতে আসা নেতাদের অভিযোগ, বর্তমান কোভিড পরিস্থিতিতে শ্রমিক, কৃষক, খেতমজুর সহ সাধারণ মানুষ শোচনীয় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। আর সেই সময় বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছে এলাকা জুড়ে। যব কার্ড থেকে শুরু করে কোভিড ভ্যাকসিনের দুর্নীতির মুখে পড়ছেন মানুষ। সেই কারণেই আজকে কোভিড বিধি বজায় রেখে বাঘমুন্ডি ব্লকের বিডিওকে স্মারক লিপি দেওয়া হলো। যদি পরবর্তী দিনে মানুষের সমস্যার সমাধান না হয় তাহলে বড়োসড়ো আন্দোলনে নামবে সিপিআইএম। এদিন ডেপুটেশনে সামিল হন খেতমজুর জেলা কমিটির সদস্য দিগম্বর মাহাতো, বাঘমুন্ডি এরিয়া কমিটির কনভেনার বাদল কুমার সহ আরও অন্যান্যরা।
Comments
Post a Comment