কেন্দ্র নিষ্ক্রিয়, পূর্ণ লকডাউন ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই: রাহুল গান্ধী

মহানগর ডেস্ক: ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, কেন্দ্রের নিষ্ক্রিয়তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। নিরীহরা প্রাণ হারাচ্ছেন। লকডাউন ছাড়া আর কোনও পথ খোলা নেই আর।

অতিমারের দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে কার্যত ঢাল-তলোয়ারহীন ভারত। দৈনিক সংক্রমণের সংখ্যা এখনও ৩ লক্ষের বেশি। প্রত্যেক দিন প্রাণ হারাচ্ছেন ৩ হাজারের বেশি মানুষ। বহু জায়গায় বেহাল চিকিৎসা পরিষেবা। এতকিছুর পরেও রুটিন মেনে চলছে রোজকার কাজকর্ম। সাধারণ মানূষের মনে একটাই প্রশ্ন, ‘আবার কি লকডাউন?’

ভারতে যখন লকডাউন করা হয়েছিল তখন দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ছিল তুলনামূলক কম। এরপর পরিস্থিতি সাময়িকভাবে আয়ত্তে আনা সম্ভব হলেও ফের ঊর্ধ্বমূখী হতে শুরু করে দৈনিক সংক্রমণের গ্রাফ। স্বভাবতই প্রশ্ন উঠছে ১ লক্ষের বেশি সংক্রমনের সময় যদি লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে ৩ লক্ষাধিক সংক্রমণের সময় নয় কেন?

টুইটারে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘ভারত সরকার বোধহয় ঠিক বুঝতে পারছে না। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য পূর্ণ লকডাউন ছাড়া আর কোনও উপায় নেই। কেন্দ্রের নিষ্ক্রিয়তার ফলে প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ।

সৌজন্যে মহানগর 24x7

https://twitter.com/RahulGandhi/status/1389438109176274944?s=20


Comments