সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটের হার ১৬.১৫ শতাংশ...
এই সময় ডিজিটাল ডেস্ক: একুশের মহাযুদ্ধ জমজমাট। আজ রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ (Bengal Polls 2021)। বাংলার ৬ জেলায় ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাকি চার দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। বাকি দফার ভোটগুলিতে অশান্তি এড়াতে তৎপর কমিশন। এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে গোটা বাংলা। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর হয়েছে প্রশাসন।একদিকে, হ্যাটট্রিক করতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের 'অভূতপূর্ব সাফল্যে'র ধারা বজায় রেখে 'সোনার বাংলা' গড়তে মরিয়া BJP। এবারের নির্বাচনে তৃণমূল বনাম BJP লড়াই হলেও নজর রয়েছে বাম-কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) জোটের দিকে।
Comments
Post a Comment