আজ পঞ্চম দফার ভোট, কড়া নিরাপত্তায় ৬ জেলায় ৪৫টি আসনে শুরু ভোটগ্রহণ...

শনিবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভোট ।

আজ পঞ্চম দফার ভোট। ৬ জেলায় ৪৫টি আসনে ভোটগ্রহণ। বুথে বুথে কড়া নিরাপত্তা। করোনাকালে ভোট পরিচালনা করা কমিশনের কাছে বড়  চ্যালেঞ্জ কমিশনের। শনিবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভোট । পঞ্চম দফায় ১ লক্ষ ৭ হাজার ১০০ আধাসেনা মোতায়েন। বুথ পাহারায় থাকবেন ৮৫ হাজার ৩০০ আধাসেনা । থাকছে ১৫ হাজার ৭৯ রাজ্য পুলিশ।

দার্জিলিংয়ে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি থাকছে করোনা যচেতনতার ব্যবস্থাও। ভোটকর্মীদের হাতে তুলে দেওয়া হয় কোভিড কিট। ইভিএম ভিভিপ্যাটের পাশাপাশি ভোটকর্মীদের সঙ্গে থাকছে স্যানিটাইজার, থার্মাল গান, মাস্ক।
সৌজন্যে: নিউজ 18 বাংলা

Comments