আইপিএল ২০২১এর জন্য সম্প্রতি একটি কড়া নির্দেশিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড...
আগামী ৯ই এপ্রিল থেকে ভারতের ক্রিকেটের সব থেকে বড় যুদ্ধ শুরু হতে চলেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২১ শুরু হতে চলেছে ভারতে। বর্তমানে ভারতীয় ক্রিকেট দুনিয়ায় তার প্রস্তুতি তুঙ্গে। চলতি মরসুমে খেলার জন্য কিছু নিয়ম নির্ধারণ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সম্প্রতি বোর্ডের তরফ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে সেই নিয়মাবলী।
চলতি দফায় ৯০ মিনিটের মধ্যেই ২০ ওভারের খেলা শেষ করতে হবে। আবার বিসিসিআইয়ের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে প্রতি ঘণ্টায় ১৪.১১ ওভার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ৫ মিনিটের টাইম-আউটের সময়টুকুও ধরা হয়েছে এই ৯০ মিনিট সময়ের মধ্যে। অর্থাৎ, ৯০ মিনিট সময়ের মধ্যে ৮৫ মিনিট ম্যাচ এবং পাঁচ মিনিট টাইম আউটের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে অবশ্য ৯০তম মিনিটে ২০ তম ওভার খেলা শুরুর ক্ষেত্রে কোনো বাধা ছিল না। তবে এখন থেকে আর সেই নিয়ম কার্যকর করা যাবে না। পাশাপাশি, ম্যাচ চলাকালীন সময় নষ্ট হলে অথবা কখনো বিলম্ব হলে ৯০ মিনিটের মধ্যে প্রতি ওভার ৪ মিনিট ১৫ সেকেন্ড সময় কেড়ে নেওয়া হবে। আবার ফিল্ডিং অথবা ব্যাটিং টিম ম্যাচ চলাকালীন কোনো ভাবে সময় নষ্ট করলে তাদের শাস্তির সম্মুখীন হতে হবে বলে জানানো হয়েছে।
চলতি দফায় বিসিসিআই আইপিএল ম্যাচের নিয়মের ক্ষেত্রে বেশ কড়াকড়ি এনেছে। সময়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মাঠে কোনোভাবে সময় নষ্ট হলে শাস্তির পাশাপাশি জরিমানাও দিতে হবে ফিল্ডিং অথবা ব্যাটিং টিমকে। প্রসঙ্গত, চলতি মরসুমে আইপিএলে খেলতে গেলে খেলোয়াড়দের শারীরিকভাবে ফিট থাকতে হবে। নতুবা এই সময়ের মধ্যে ম্যাচ শেষ করতে গেলে তাদের বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।
Comments
Post a Comment