বাংলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ, সক্রিয়ের সংখ্যা চার হাজার...

বাংলায় উদ্বেগ বেড়েই চলেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয় বাড়ছে করোনা। করোনার দৈনিক সংক্রমণ শুক্রবার ৬০০ ছাড়িয়ে গেল। করোনা সুস্থের সংখ্যা বাড়লেও সক্রিয়ের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। করোনার দৈনিক সংক্রমণের ঊর্ধমুখী গ্রাফের কারণে করোনা সক্রিয়ের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে।একনজরে বাংলার করোনা পরিসংখ্যানস্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৪৬ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৮২ হাজার ৩৮১ জন। এদিন ৬৪৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮৩ হাজার ২৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৩২০। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের।মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যানরাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৮৩ হাজার ২৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৪ হাজার ২৩১ জন। এদিন ২৮১ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩৬১ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৬৮ হাজার ৪৭৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৫০ শতাংশ।করোনা টেস্টিংকরোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৯০ লক্ষ ৬২ হাজার ১১৯ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১০০৬৯০। এদিন টেস্টিং হয়েছে ২৪০৩৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৪৩ শতাংশ।সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৩২১০৭। এদিন ২৩৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২৫১৩৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৭ জন বেড়ে হয়েছে ৩৭৬৪৬। হাওড়ায় আক্রান্ত ৩৬৪৬২। এদিন আক্রান্ত হয়েছেন ৫৬ জন। হুগলিতে ২৯ জন বেড়ে আক্রান্ত ২৯৯৬১ জন।
তথ্য: www.oneindia.com

Comments