বাঘমুন্ডি ব্লকের বুড়দা-কালিমাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগতি দুর্গা মন্দিরে সাফাই অভিযান...

স্টাফ রিপোর্ট: গতকাল বাঘমুন্ডি ব্লকের বুড়দা কালিমাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগতি দুর্গা মন্দিরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাফাই অভিযান কর্মসূচি হলো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুড়দা কালিমাটি অঞ্চলের সহ সভাপতি ধীরেন চন্দ্র গরাই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার স্থানীয় বাসিন্দারা। এলাকার স্থানীয় বাসিন্দা ও সহকর্মীদের উপস্থিতি ও সহযোগিতায় কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
তথ্যসূত্র সহকারি:ধীরেন চন্দ্র গরাই,বাঘমুন্ডি

Comments