শতরান রোহিতের, সঙ্গে গড়লেন প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অনন্য রেকর্ড...

চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাট ব্যথ হলেও জ্বলে উঠল রোহিত শর্মার ব্যাট। পুরনো ছন্দে রাজার মতো বাইশ গজ শাসন করে দুর্দান্ত শতরান হাঁকালেন হিটম্যান। টিম ইন্ডিয়াকে কার্যত খাদের কিনারা থেকে তুলে এনে সমালোচকদের মুখও বন্ধ করলেন মুম্বইকর। একই সঙ্গে এমন এক নজির গড়লেন, যা এর আগে কোনও ভারতীয় ব্যাটসম্যান করে দেখাতে পারেননি।

1

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম শতরান

চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত শতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা। ১৩০ বলে খেলে তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন হিটম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এটি রোহিতের প্রথম শতরান।

2

রোহিতের সপ্তম শতরান

চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত শতরান হাঁকিয়ে ভারতকে ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছেন রোহিত শর্মা। টেস্ট কেরিয়ারে এটি তাঁর সপ্তম শতরান। সবকটি ইনিংসই রোহিতের ব্যাট থেকে দেশের মাটিতেই এসেছে।

3

প্রথম ভারতীয় হিসেবে নজির

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এক অনবদ্য নজির স্থাপন করলেন রোহিত শর্মা। দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচে ২০০টি ছক্কা হাঁকালেন হিটম্যান। এমন নজির নেই বিরাট কোহলি, সচিন তেন্ডুলকরদেরও।

4

ব্যর্থ বিরাট-গিল

চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রান করে সাজঘরে ফিরে যান ভারতীয় ওপেনার শুভমান গিল। কোন রান করে বোল্ড হয়ে আউট হয়ে যান টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিও। সেই অভাব কিছুটা পূরণ করেন রোহিত শর্মা।

চিপকে শূন্য রানে বোল্ড হয়ে বিস্মিত বিরাট, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রতিক্রিয়া, মিমের শিকার ভারত অধিনায়ক

Comments