আজ প্রবাসী ভারতীয় দিবস...
প্রতি বছর ৯ জানুয়ারি তারিখে ভারতের উন্নয়নে অনাবাসী ভারতীয়দের অবদানের কথার স্মরণ করে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। ১৯১৫ সালের ৯ জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন, সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর এই তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। ২০০৩ সালে ভারত সরকারের অনাবাসী ভারতীয় মন্ত্রক, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে প্রবাসী ভারতীয় দিবস পালন শুরু হয়। প্রতি বছর ৭-৯ জানুয়ারি ভারতের কোনো একটি শহরে বড় অনুষ্ঠান হয়, অনাবাসী ভারতীয়রা আলোচনাসভায় অংশ নেন এবং প্রবাসী ভারতীয় সম্মান দেওয়া হয়।২০১১ সালে নতুন দিল্লিতে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। ৫১টি দেশ থেকে ১,৫০০ প্রতিনিধি অংশ নেন। ২০১২ সালে জয়পুরে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বর।
Comments
Post a Comment