আচমকাই অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়, ভর্তি করা হল উডল্যান্ডসে...

কলকাতা: অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায় । ভর্তি করা হল উডসল্যান্ডস হাসপাতালে । সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে ।

জানা গিয়েছে, শনিবার সকালে হঠাৎই বেহালায় নিজের বাড়িতেই ব্ল্যাক আউট হয়ে যান সৌরভ । জিম করতে করতেই পড়ে যান তিনি । সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় উডল্যান্ডসে । চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি ।


Comments