ভারততত্ত্ববিদ ড. বেনীমাধব বড়ুয়ার আজ জন্মদিবস...

ড. বেণীমাধব বড়ুয়া (জন্ম. ৩১শে ডিসেম্বর, ১৮৮৮ - মৃত্যু. ২৩শে মার্চ, ১৯৪৮) একজন ব্রিটিশ ভারতীয় ভারততত্ত্ববিদ, পালি ও বৌদ্ধশাস্ত্রে পণ্ডিত। তিনিই প্রথম গবেষক যিনি প্রাচ্যীয় পদ্ধতিতে বৌদ্ধ দর্শন ও প্রাচীন লিপি নিয়ে গবেষণা করেন। ভারতীয় দর্শন ও বৌদ্ধ দর্শন অভিসন্দর্ভের জন্য ১৯১৭ সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তাকে ডি. লিট উপাধি প্রদান করা হয়। বিংশ শতাব্দীর প্রথমার্ধে যে কয়েকজন এশীয় সর্বপ্রথম ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ডি-লিট ডিগ্রি লাভ করেন বেণীমাধব বড়ুয়া তাদের অন্যতম।

Comments