বাংলা সিনেমার এক স্বনামধন্য অভিনেতা তুলসী চক্রবর্তীর আজ প্রয়ান দিবস...
তুলসী চক্রবর্তী (৩রা মার্চ, ১৮৯৯ - ১১ই ডিসেম্বর, ১৯৬১) ১৯৪০ এবং ১৯৫০ সালের বাংলা সিনেমার এক স্বনামধন্য অভিনেতা ছিলেন। প্রধানত কমিক ভূমিকায় উনি খ্যাতি লাভ করেছিলেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা সত্যজিৎ রায় পরিচালিত "পরশ পাথর" চলচ্চিত্রের মুখ্য অভিনেতা হিসাবে।
উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত সাড়ে চুয়াত্তর চলচ্চিত্রে তুলসী চক্রবর্তী একটি লজিং-এর ম্যানেজার হিসাবে অনন্যসাধারণ ভূমিকা রাখেন এবং জনপ্রিয়তা অর্জন করেন। সত্যজিৎ রায় পরিচালিত পরশ পাথর চলচ্চিত্রে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেন। এবং পথের পাঁচালী চলচ্চিত্রে এক পন্ডিত হিসাবে ছোট্ট ভূমিকায় দেখা যায় তুলসী চক্রবর্তী-কে।
সত্যজিৎ রায় একবার বলে থাকেন যে তুলসী চক্রবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে থাকলে তাকে অভিনয় দক্ষতার জন্য অস্কার পুরস্কার প্রদান করা হত।
Comments
Post a Comment