আজ সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা দিবস...
সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের ঐক্য সংক্ষেপে সোভিয়েত ঐক্য (রুশ: Сове́тский Сою́з সভেৎস্কিয়্ সয়ুজ়্) বা সোভিয়েত ইউনিয়ন ছিল একটি একদলীয় যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক দেশ, যার অস্তিত্ব ছিল ১৯২২ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত। ১৯৪৫ সাল থেকে ১৯৯১ সালে ভেঙে যাবার আগে পর্যন্ত সোভিয়েত ঐক্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একমাত্র প্রতিদ্বন্দ্বী পরাশক্তি হিসেবে স্নায়ুযুদ্ধে লিপ্ত ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনে ১৫টি নতুন প্রজাতন্ত্র গঠিত হয়।
রুশ সাম্রাজ্যের উত্থান ঘটে ১৯১৭ সালে ভ্লাদিমির লেনিনের বলশেভিক পার্টির নেতৃত্বে অক্টোবর বিপ্লবের মাধ্যমে। এই বিপ্লব সারা বিশ্বে কমিউনিস্ট বিপ্লব হিসেবে পরিচিত ছিল। যার ফলশ্রুতিতে তাত্ত্বিক দর্শনের ভিত্তিতে প্রথম তথাকথিত সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ঐক্যের সৃষ্টি হয় ১৯১৮ সালে। ১৯১৮ হতে ১৯২০ সাল পর্যন্ত গৃহযুদ্ধের কবলে পড়ে সোভিয়েত ঐক্য।
Comments
Post a Comment