মাঠের বর্জ্য নিয়ে মামলা করল হাইকোর্টই...

মাঠের পরিবেশ রক্ষায় ২ সদস্যের কমিটি গঠন করল হাইকোর্ট। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও অতিরিক্ত সলিসিটর জেনারেলকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন দফতরের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয় করে পরিবেশ রক্ষায় নতুন পরিকল্পনা করতে হবে বলেই নির্দেশ। শীতকালীন ছুটির ২ সপ্তাহ পর ফের শুনানি হবে বলে জানানো হয়েছে।

কলকাতার প্রাণ, গড়ের মাঠের সবুজ ধ্বংস, আবর্জনার স্তূপ নিয়ে ক্ষুব্ধ বিচারপতি হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেন। জানা গিয়েছে, নিজের কাজে বেড়িয়ে ফিরে আসছিলেন হাইকোর্টে। হঠাৎ স্তুপাকার কাগজ, যত্রতত্র নোংরা দেখে রীতিমতো বিরক্ত হন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে অবাক হন রেড রোডের পাশে জঞ্জাল দেখে। 

বিরক্ত হয়ে সোমবার বিচারপতি অতিরিক্ত সলিসিটর জেনারেল  ও এডভোকেট জেনারেলকে জানিয়ে দেন ময়দানে জঞ্জাল কেন সে বিষয়ে সুয়ো মোটো মামলা করছে হাইকোর্ট। শুধু জঞ্জাল ফেলাই নয়, মাঠের মধ্যে যেভাবে বেআইনি পার্কিং করা হয়, রাস্তাজুড়ে যে গাড়ি দাঁড়িয়ে থাকে তা নিয়েও বেজায় ক্ষুব্ধ হাইকোর্ট। 

Comments