বাঙালি সাহিত্যিক বিমল মিত্রের আজ প্রয়ান দিবস...
বিমল মিত্র (১৯১২ - ১৯৯১) একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি বাংলা ও হিন্দি উভয় ভাষায় সাহিত্য রচনা করেছেন। রেল চাকরি করতে করতে সাহিত্যচর্চা| প্রথম উপন্যাস 'চাই'| পাঁচের দশকের 'সাহেব বিবি গোলাম' উপন্যাস লিখে বিখ্যাত হয়ে ওঠেন| এরপর রেলের চাকরি ছেড়ে পুরোপুরি সাহিত্যসৃষ্টিতে আত্মনিয়োগ| তার অন্যান্য বিখ্যাত উপন্যাস 'কড়ি দিয়ে কিনলাম', 'একক দশক শতক', 'চলো কলকাতা' 'পতি পরম গুরু' ইত্যাদি| প্রায় পাঁচশোটি গল্প ও শতাধিক উপন্যাসের লেখক বিমল মিত্র তার 'কড়ি দিয়ে কিনলাম' গ্রন্থের জন্য ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন| এছাড়াও বহু পুরস্কার ও সম্মান লাভ করেন| তার রচনা ভারতের বিভিন্ন চলচ্চিত্রে রূপায়িত হয়েছে| স্রেষ্ঠ কাহিনীকার হিসাবে তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন।
Comments
Post a Comment