হিন্দু ধর্ম গুরু ও সমাজ সংস্কারক দয়ানন্দ সরস্বতীর আজ প্রয়ান দিবস
দয়ানন্দ সরস্বতী (১২ ফেব্রুয়ারি ১৮২৪, টঙ্কর -৩০ অক্টোবর ১৮৮৩, আজমির) একজন গুরুত্বপূর্ণ হিন্দু ধর্ম গুরু ও সমাজ সংস্কারক এবং আর্যসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন । পশ্চিম ভারতের কাথিয়াওয়াড়ের মোরভি শহরে এক ধনাঢ্য নিষ্ঠাবান সামবেদী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন । তার গার্হস্থ্যাশ্রমের নাম মূলশংকর । বাল্যশিক্ষা পিতার কাছেই লাভ করেন । ইংরাজি শিক্ষার সুযোগ না হওয়ায় প্রথম থেকেই তিনি সংস্কৃতশাস্ত্র উত্তমরূপে আয়ত্ত্ব করেন এবং ধীরে ধীরে সমগ্র যজুবেদ ও আংশিকভাবে অপর তিন বেদ, ব্যাকরণ, তর্ক ও দর্শনশাস্ত্র, কাব্য, অলংকার, স্মৃতি প্রভৃতিতে যথেষ্ট বুৎপত্তি অর্জন করেন ।
Comments
Post a Comment