আপনার চোখের সমস্যা? জেনে নিন এই সমস্যা সমাধানের সহজ উপায়...
মহামারী পাল্টে দিয়েছে আমাদের সমস্ত অভ্যেস কে।অফিসে বসে নির্দিষ্ট একটি সময়ে ধরে কাজ করার বদলে এখন আমরা বাড়িতে অনির্দিষ্ট সময় ধরে কাজ করতে শুরু করেছি। অফিসে চেয়ার টেবিলে বসে থাকা মানুষ এখন ঘরে বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ করছে। আগে অবসর সময়ে বাড়ীতে ফিরে দেখা হতো টিভি, কিন্তু এখন সকাল-দুপুর-রাত তিন বেলাই বসে পড়া হচ্ছে টিভির সামনে।
সারাদিন এই ভাবে ল্যাপটপ কিংবা কম্পিউটার কিংবা টিভির সামনে বসে থাকায় দিনের শেষে আমাদের পড়তে হচ্ছে বিভিন্ন শারীরিক সমস্যার মুখে। চোখ জ্বালা, চোখে অস্বস্তি, চোখ লাল হয়ে যাওয়া, কপালে ঘাড় পিঠ ব্যথা র রোগে জর্জরিত হয়ে পড়েছি আমরা।
একটানা কম্পিউটারে কাজ করলে চোখের মণির ওপর চাপ পড়ে বেশি। যদি চোখের মাইনাস পাওয়ার আছে, তারা চশমাটা পড়ে কাজ করতে পারেন না। কিন্তু চশমা পড়ে কাজ করলে সমস্যা হয় আরো বেশি।
এ সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবার জন্য কিছু উপায় আছে।
কম্পিউটারে ৩০ থেকে ৪৫ মিনিট কাজ করার পর আজ থেকে দশ মিনিটের বিরতি নিন। তখন এক গ্লাস জল খান। এই বিরতির সময় চোখের কোন কাজ করবেন না।
কাজ করার সময় চেয়ার টেবিলে বসে মনিটর থেকে ২২ ইঞ্চি দূরে থেকে কাজ করুন। ঘরের আলোর উজ্জ্বলতা যেন মনিটর থেকে একটু হলেও কম থাকে।
এক আধ ঘন্টা বাদে বাদে টেবিলে দু কনুই রেখে হাতের তালুতে চোখ দুটো চেপে রাখুন দু থেকে তিন মিনিট।
মাঝে মাঝে চোখেমুখে ঠান্ডা জলের ঝাপটা দিন। চোখ বন্ধ করে শুয়ে থাকুন।
মশারির ভেতর বসে কখনও টিভি দেখবেন না। নির্দিষ্ট দূরে বসে টিভি দেখা সবথেকে ভালো। দূরে থাকা চশমা থাকলে সেই চশমা পড়ে টিভি দেখুন।
ঘুমের সমস্যা থাকলে শুতে যাবার দু’ঘণ্টা আগে টিভি ল্যাপটপ মোবাইল বন্ধ করে দিন। মোবাইল ল্যাপটপ বা টিভি থেকে যে নীল আলোটা বেরোয়, সিটি অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটাতে সাহায্য করে।
নিয়ম মেনে চললেও যদি সমস্যা না কমে তাহলে চোখের ড্রপ দিতে হবে। প্রয়োজনে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিন।
Comments
Post a Comment