চান্দড়া-পায়রাচালী অঞ্চলে সেবা সপ্তাহ কর্মসূচিতে বৃক্ষরোপণ বিজেপি যুব মোর্চার...
নিজস্ব সংবাদদাতা: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোদির 70 তম জন্ম দিবস উপলক্ষে রাজ্যের প্রতিটা জেলায় সেবা সপ্তাহ কর্মসূচি পালন করছে বিজেপি। চান্দড়া-পায়রাচালী অঞ্চলে চলছে অন্তিম দিনের সেবা সপ্তাহ কর্মসূচি ।
মানবাজার 1 নম্বর ব্লকের মন্ডল সভাপতি শ্রী বাণীপদ কুম্ভকার মহাশয় জানান আজকে দলীয় কার্যকর্তাদের উদ্যোগে পায়রাচালী অঞ্চলে ভগড়া শিব মন্দির প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হলো (70 টি ফলের গাছ) এবং এইভাবে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ পালন কর্মসূচি পালন করা হলো ।
আজকের সেবা সপ্তাহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মানবাজার 1 নম্বর ব্লকের মন্ডল সভাপতি শ্রী বাণীপদ কুম্ভকার ও পায়রাচালী অঞ্চলের বিজেপি নেতা বুদ্ধদেব প্রামানিক সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা ।
Comments
Post a Comment