হাওড়ায় প্রথম শিশু হাসপাতালের উদ্বোধন...

হাওড়ায় এবার তৈরি হতে চলেছে শুধুমাত্র শিশুদের জন্য হাসপাতাল। হাওড়া ময়দান এলাকায় রেডক্রস সোসাইটির ভারতীয় শাখার উদ্যোগে তৈরি হতে চলেছে এই নতুন হাসপাতাল। ২৫ শয্যার এই হাসপাতালে শিশুদের সাধারণ চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচারেরও ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।

রবিবার এই শিশু হাসপাতালের নির্মাণকাজ শুরু হওয়ার জন্য শিলান্যাস হল। শিলান্যাসে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, সমাজসেবী অসিত রায়-সহ বিশিষ্টজনেরা। 


Comments