খালি পেটে জলপান করবেন কেন...জানার জন্য ডাউনলোড করুন বঙ্গভূমি নিউজের মোবাইল অ্যাপ...

অনেকেই প্রশ্ন করেন, জল পান করি তবে জল পান করার উপযুক্ত সময় কোনটি? আসলে জল পানের উপযুক্ত সময় বলে কথা নেই, সুযোগ থাকলে সব সময়ই পান করা উচিৎ। অনেকে আবার এও বলেন, আমি সকালে উঠেই খালি পেটে এক কাপ চা বা কফি খাই। আবার অনেকে আছেন সকালে উঠে মুখ ধুয়ে আগে দুই গ্লাস জল পান করেন। তবে কম জল পানে দেহে নানা রকম সমস্যার সৃষ্টি হয়।
এক্ষেত্রে সব থেকে বেশি জরুরি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল পান করা। মূল কারণ হিসেবে বলা হয় যে এতে পেট পরিষ্কার হয়। কিন্তু তা ছাড়াও আরো বহু উপকারিতা রয়েছে।
ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠীর মতে, এই কাজ করলে দীর্ঘ বয়স পর্যন্ত আমাদের দেহে তারুণ্য টিকে থাকবে। শুধু তাই নয়, খালি পেটে জল পানে শরীরের জটিল সব রোগ অল্প দিনেই সেরে যায় বলে মনে করেন চিকিৎসকরা। তাই অবশ্যই সকালে খালি পেটে জল পানের অভ্যাস করুন।
চলুন এবার জেনে নেয়া যাক খালি পেটে জল পানে স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে-
চর্বি কমাতে সাহায্য করে
অনেকেই বাড়তি ওজন কমাতে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করেন। তাদের জন্য বিনা পরিশ্রমের দাওয়াই হলো সকালে খালি পেটে আধা লিটার জল পান করা। এতে করে মেটাবলিজম অর্থাৎ শরীরে চর্বি না জমে চর্বি পোড়ানোর প্রক্রিয়া খুব দ্রুত হয়। ফলে ওজন কমাতে খালি পেটে জল পান করা বেশ কার্যকর পদ্ধতি মনে করেন ডায়েট বিশেষজ্ঞরা।
হজম প্রক্রিয়া স্বাভাবিক করে
রাতে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকার কারণে আমাদের হজম প্রক্রিয়া লম্বা একটা অবসর পায়। সকালে এক গ্লাস জল পান করলে হজম প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। যারা হজমজনিত সমস্যায় ভোগেন, সকালে খালি পেটে জল পানের অভ্যাস করুন, অল্পদিনের মধ্যেই সমস্যা ঠিক হয়ে যাবে।
অনেক রোগের সমাধান
প্রতিদিন সকালে মাত্র এক গ্লাস জল খেলে বমি ভাব, গলার সমস্যা, মাসিকের সমস্যা, ডায়রিয়া, আমাশয়, আর্থ্রাইটিস, মাথা ব্যথা ও কৌষ্ঠকাঠিন্যের মত জটিল রোগ সেরে যায় বলে গবেষণায় প্রমাণিত হয়েছে।
কিডনির পাথর প্রতিরোধ
ঘুম থেকে জেগেই জল পান কিডনিতে পাথর এবং মূত্রথলির ইনফেকশন হওয়া প্রতিরোধ করে। এছাড়া খালি পেটে জল পান করলে পাকস্থলির এসিড পাতলা হয়, যে এসিড কিডনির পাথর সৃষ্টির জন্য দায়ী। পর্যাপ্ত পরিমাণ জল পান করলে টক্সিন তথা বিষাক্ত পদার্থ দ্বারা সৃষ্ট বিভিন্ন ধরনের ব্লাডার ইনফেকশন থেকে সুরক্ষিত থাকা যায়।
ত্বককে করে সজীব ও উজ্জল
শরীর থেকে যত টক্সিন তথা বিষাক্ত পদার্থ দূর হবে ত্বক ততই উজ্জ্বল হবে। দেহে সবচেয়ে বেশি টক্সিন জমে রাতে ঘুমোনোর সময়ে। তাই নিয়মিত খালি পেটে জল পান করলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়, ত্বক হয়ে ওঠে আরো উজ্জল ও লাবণ্যময়।

Comments