ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত সমাজ সংস্কারক প্রসন্নকুমার ঠাকুর এর আজ প্রয়ান দিবস...
প্রসন্নকুমার ঠাকুর (২১ ডিসেম্বর, ১৮০১ - ৩০ অগস্ট, ১৮৬৮) ছিলেন ঊনবিংশ শতাব্দীর এক সমাজ সংস্কারক। তিনি ছিলেন হিন্দু কলেজের (অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) অন্যতম প্রতিষ্ঠাতা গোপীমোহন ঠাকুরের পুত্র। তিনি ঠাকুর পরিবারের পাথুরিয়াঘাটা শাখার সদস্য ও তৎকালীন হিন্দুসমাজের একজন রক্ষণশীল নেতা ছিলেন।
প্রসন্নকুমার স্বগৃহে ও শেরবার্ন'স স্কুলে লেখাপড়া শেখেন। ১৮১৭ সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলে তিনি সেখানেও ভর্তি হন। স্মৃতিশাস্ত্র ও পাশ্চাত্য আইনবিদ্যায় তিনি বিশেষ পাণ্ডিত্য অর্জন করে দেওয়ানি আদালতে আইনব্যবসা শুরু করেন। কিছুকাল পরে তিনি সরকারি আইনজীবী নিযুক্ত হন। ১৮৫০ সালে পারিবারিক সম্পত্তি দেখাশোনার উদ্দেশ্যে তিনি সেই পদ থেকে ইস্তফা দেন। ১৮৫৪ সালে ভাইসরয় কাউন্সিল গঠিত হলে তিনি ক্লার্ক-অ্যাসিস্ট্যান্ট রূপে সেই পরিষদে যোগ দিয়েছিলেন। সমসাময়িক যুগে তিনি ছিলেন একজন গণ্যমান্য ধনী বাঙালি।
Comments
Post a Comment