ডেঙ্গু ম্যালেরিয়া থেকে মিলবে মুক্তি লাগাতে হবে বিশেষ পাঁচটি গাছ...
নয়াদিল্লি: বর্ষা শুরুর পর থেকেই ক্রমে দাপট দেখাতে শুরু করে ডেঙ্গু ও ম্যালেরিয়া। এছাড়াও মশার কামড়ে আরও নানান রোগ হতে পারে। এহেন অবস্থায় মশার হাত থেকে রক্ষা পাওয়া একান্ত জরুরি। তবে রাসায়নিক নানান জিনিস আমাদের শরীরের ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে আসুন এমন কয়েকটি উদ্ভিদের কথা জেনে নেওয়া যাক, জেগুলি সৌন্দর্য বজায় রাখার সঙ্গে সঙ্গে মশাও দূরে থাকবে।
সিট্রোনেলা ঘাস মশা দূরে রাখার একটি ভাল উপায়। এই ঘাস থেকে নির্গত হওয়া তেল মোমবাতি, পারফিউম, ল্যাম্প ইত্যাদির জিনিস তৈরিতে ব্যবহৃত হয়।
হলুদ গাঁদা ফুল সবাই চেনেন, তবে অনেকেই জানেন না মশারাও এই ফুলের সুগন্ধের কারণে দূরে থাকে। খুব কম লোকই জানেন যে গাঁদা গাছটি দুটি ধরণের হয়। এই দুটির গন্ধই মশা সহ্য করতে পারে না।
যে তুলসী গাছের পূজা রোজ করা হয় সেই তুলসী মশাকে দূরে রাখতে সাহায্য করে। এছাড়া শরীরকে সুস্থ রাখতেও তুলসীর ভূমিকা রয়েছে।
এছাড়া ল্যাভেন্ডার গাছ মশার শত্রু হিসাবে বিবেচিত হয়। মশা দূরে রাখতে এই গাছ সর্বোত্তম বিকল্প হতে পারে। ল্যাভেন্ডার তেল জলে মিশিয়ে তা ত্বকে দিয়ে মশার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
রোজামারী ফুলের রঙ নীল। এই ফুলও গাঁদা এবং ল্যাভেন্ডারের মতো নিজস্ব উপায়ে মশা দূর করতে সক্ষম। তাই ফুল গাছো মশা থেকে মুক্তির জন্য বাড়িতে লাগাতে পারেন
Comments
Post a Comment