করোনা আবহে বেরোবে না তাজিয়া, জানুন ইতিহাসে মহরমের তাত্‍পর্য...

প্রতি বছর মহরমে নতুন নতুন রূপে, নতুন আঙ্গিকে, নানান বৈচিত্রে গান গায় জারি লোক-গাথা। সঙ্গে চলে গান ও বাজনা, তলোয়ার, বল্লমের খেলা (যা আখড়া নামেই পরিচিত)। এটি একটি বহুপ্রচলিত পুরনো কারবালা যুদ্ধের মহড়া, যা প্রতি বছর মহরমের দিন এর পুনরাবৃত্ত হয়ে থাকে।

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস এবং পবিত্র মাসগুলির মধ্যে একটি অন্যতম মাস মহরম। প্রথা অনুযায়ী, অধিকাংশ সুন্নি ও সিয়া মুসলিম এই মাসে ১০ দিনের উপবাস রাখেন। মহরমের দিন, সকালে বা সন্ধ্যায় সিয়া শ্রেনির মুসলিমরা কারবালার যুদ্ধে হুসেনের মৃত্যুর শোকপালন করেন ও সকলে এক পদযাত্রায় যোগ দেন।

তাজিয়া প্রতিযোগিতা হল এক সৃষ্টির মহা আনন্দ। এখানেই বোঝানো হয় প্রতিটি মানুষই স্রষ্টা। এটি একটি প্রান্তিক শ্রেণীর উৎসব এবং তার জন্যেই এর এত প্রাণপ্রাচুর্য্য। মহরম যুগ যুগান্তরের অনেকগুলো ঘটনার ভার বহন করে। আরবি বর্ষ-পরিক্রমার এটি প্রথম মাস। এটি ‘আশহারুল হুরুম’ হারামকৃত চরটি মাসের অন্যতম। মহরম মানে সম্মানিত। ইসলামিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত ঘটনাগুলি এই মাসেই সংঘটিত হয়েছে।

Comments