Skip to main content
Date:06-06-2020:বিশ্ব পরিবেশ দিবস আর এই উপলক্ষে বান্দোয়ান থানার অন্তর্গত ধাদকা অঞ্চলের ডাঙ্গরজুড়ি গ্রামে অবস্থিত ভালোপাহাড় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা প্রাণপুরুষ ,সমাজসেবী সাহিত্যিক কমল চক্রবর্তী মহাশয় এর অনুপ্রেরণায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ বৃক্ষরোপনের দ্বারা পরিবেশ দিবস পালন করলেন । কমল চক্রবর্তী মহাশয় বলেন তার একমাত্র আরাধ্য দেবতা হলেন বৃক্ষ নাথ । *পুরুলিয়া জেলা পুলিশের নির্দেশে বান্দোয়ান থানার বড়বাবু রানা ভকত মহাশয়ের উদ্যোগে বান্দোয়ান মহাবিদ্যালয়ে আজ ৬০টি চারা গাছ রোপন করা হলো । উপস্থিত ছিলেন এলাকার *বিধায়ক মাননীয় রাজীব লোচন সরেন মহাশয় , বিশিষ্ট সমাজসেবী জগদীশ মাহাত মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ* প্রকৃতি বাচান , নিজে বাচুন, অন্যকে বাচতে সাহায্য করুন ।
Comments
Post a Comment