Skip to main content
বর্তমানে করোনা জনিত পরিস্থিতিতে মানুষের সীমাহীন যন্ত্রণার সমব্যথী হওয়ার মনোলিপ্সা নিয়ে হতদরিদ্র পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য ' মে আই হেল্প ইউ ' গ্রুপের পক্ষ থেকে ১০০০ টি পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বিগত ২০ এপ্রিল,২০২০ থেকে কাজ শুরু হয়েছিল। সুহৃদ সংস্থা, মানবিক সংগঠন, বিদ্যালয়, ক্লাব, পূজা কমিটি সহ বহু শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসাবে চারটি পর্যায়ে ৩,৭৭১ টি পরিবারের কাছে খাদ্যসামগ্রী এবং ছয়টি ব্লকের ৫৪৬ টি অপুষ্টিতে ভোগা লাল বাচ্চার কাছে শিশু খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে। পুরুলিয়া জেলার ৮ টি ব্লক এলাকার ১৭৮ টি গ্রাম / টোলাতে,,,,, ৪,৩১৭ টি পরিবার এই পরিষেবা প্রদানের সুযোগ দিয়ে আমাদের গর্বিত করেছেন। অর্থ ও খাদ্যসামগ্রী দিয়ে বহু সংস্থা ও মানবদরদী ব্যক্তি আমাদের কৃতজ্ঞতার বাহুডোরে আবদ্ধ করেছেন। ছাত্র - ছাত্রী, বেকার যুবক - যুবতী, চাকুরিজীবী সহ অনেকেই সাধ্যাতিত দান করেছেন। সুষ্ঠ বন্টনের জন্য কোন রকম ভ্রমণ ব্যয় ব্যতিরিকে অনেকেই অনলস পরিশ্রম করে টানা ৪১ দিনের এই কর্মযজ্ঞকে সাফল্যমন্ডিত করেছেন। প্রশাসন, পুলিস বিভাগ এবং স্থানীয় জনসাধারণের ঐকান্তিক সহযোগিতাও শ্রদ্ধাবনত চিত্তে স্মরণীয়।
Comments
Post a Comment