গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় মানবাজার,, পুরুলিয়া
গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়
মানবাজার,, পুরুলিয়া
সুজন,
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লক ডাউনের বিধি নিষেধ মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই অনুষ্ঠানগুলিতে যোগদান করার জন্য অনূরোধ জানাচ্ছি। সকলের আন্তরিক সহযোগিতা ও হার্দিক উপস্থিতি বিশেষ ভাবে কাম্য।
অনুষ্ঠান সূচি :-
০৫. ০৬. ২০২০ ( সকাল ৮ টা ) - নিজ নিজ অভিভাবক / অভিভাবিকা এবং শিশু সংসদের মন্ত্রীমন্ডলীর তত্ত্বাবধানে গ্রামের প্রতিটি বাড়িতে কমপক্ষে একটি করে গাছ লাগানো -
০৫.০৬. ২০২০ ( বেলা ১০ টা ) - পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন -
১. ক - বিভাগ ( প্রথম ও দ্বিতীয় শ্রেণি) -
বিষয় - পরিবেশ বিষয়ক যে কোনো চিত্র ।
২. খ - বিভাগ ( তৃতীয় ও চতুর্থ শ্রেণি ) -
বিষয় - পরিবেশ রক্ষায় হাত ধোয়া ।
৩. গ - বিভাগ ( পঞ্চম - অষ্টম শ্রেণি )
বিষয় - ঐ এল ঝড়
৪. ঘ - বিভাগ ( নবম - দ্বাদশ শ্রেণি ) -
বিষয় - পরিবেশে পঙ্গপালের প্রভাব
নিয়মাবলী :-
১. চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মানবাজার ১ নং ব্লকের যে কোনো বিদ্যালয়ের পড়ুয়া অংশগ্রহণ করতে পারবে।
২. আগামী ৫ জুন, ২০২০ তারিখে বিকাল ৪ টার মধ্যে মোম বা জল রঙে ছবিটি এঁকে,,,,,পরিস্কার ভাবে ফটো কপি বা স্ক্যান করে,,,, সঙ্গে প্রদত্ত হোয়াটস অ্যাপ নম্বরে পাঠাতে হবে।
৩. চিত্রাঙ্কনের সময় - ১ ঘন্টা ৩০ মিনিট ।
৪. ছবির সাথে নিজের নাম, বিদ্যালয়ের নাম, পাঠরত শ্রেণি এবং মোবাইল নং অবশ্যই উল্লেখ করতে হবে।
৫. পরবর্তী সময়ে সফল প্রতিযোগীদের বাড়িতে পুরস্কার পৌঁছে দেওয়া হবে বা পুরস্কারের আর্থিক মূল্য প্রতিযোগীদের ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
নমস্কারান্তে,
বীণা মাঝি রোহিত হাঁসদা
প্রধান মন্ত্রী শিক্ষা ও পরিবেশ মন্ত্রী
শিশু সংসদ
গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়
Comments
Post a Comment