করোনার থাবা এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে।

করোনার থাবা এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে। কোভিড পজিটিভ হলেন তাঁর বৌদি তথা প্রাক্তন রঞ্জি খেলোয়াড় স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। তাঁকে ভর্তি করা হয়েছেন একটি বেসরকারি হাসপাতালে। সিএবি সচিব স্নেহাশিসকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

কয়েকদিন ধরেই সৌরভের বৌদির শরীরে জ্বর, সর্দিকাশির মতো কোভিডের উপসর্গ দেখা যাচ্ছিল। তারপর তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট আসে পজিটিভ। স্নেহাশিসেরও কোভিড টেস্ট হয়। কিন্তু তাঁর প্রাথমিক রিপোর্ট নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

Comments