গতকাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা পাকা বাড়ি। ঘটনায় তীব্র আতঙ্ক দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের নিশ্চিন্তপুর এলাকায়। জানা গেছে, নিশ্চিন্তপুরের বাড়িটি একেবারে খালের ধারে। কয়েকদিন ধরেই এলাকায় খাল সংস্কারের কাজ চলছিল। শনিবার সকালে তিনতলা বাড়িটি হঠাৎই ভেঙে পড়ে। আগে থাকতেই সবাই বাড়ি থেকে বেরিয়ে আসায় কেউ হতাহত হননি।

Comments